১
বিদায় মাহে রমযান...কিছু ভাবনা...
লেখকঃ ইকবাল হুছাইন মাছুম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
সাপ্তাহে সোম ও বৃহস্পতিবারের সাওম:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার সাওম পালনের গুরুত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হলে উত্তরে বললেন, এ দিনে আমার জন্ম হয়েছে এবং এ দিনে আমাকে নবুওয়াত দান করা হয়েছে। অর্থাৎ এদিনেই আমার ওপর কুরআন অবতীর্ণ করা হয়েছে।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অপর একটি বর্ণনায় আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের সাওম নিয়মিত পালন করতেন।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর নিকট পেশ করা হয়। তাই আমি ভালো মনে করি যে, আমার আমলটা সাওম পালনকারীর অবস্থায় আল্লাহর নিকট পেশ করা হোক। (তিরমিযি)