hadith book logo

বিদায় মাহে রমযান...কিছু ভাবনা...

লেখকঃ ইকবাল হুছাইন মাছুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

রমযানের পর করণীয়:

প্রিয় ভাইসব, যদিও রমযান মাস শেষ হয়ে গেছে কিন্তু মুমিন ব্যক্তির আমল মৃত্যুর পূর্বে শেষ হবে না। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَٱعۡبُدۡ رَبَّكَ حَتَّىٰ يَأۡتِيَكَ ٱلۡيَقِينُ ٩٩﴾ [ الحجر : ٩٩ ]

“আর মুত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত কর।” [সূরা আল-হিজর: ৯৯]

আল্লাহ তাআলা আরো বলেন,

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ ١٠٢﴾ [ ال عمران : ١٠٢ ]

“হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় কর। আর (পরিপূর্ণ) মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।” [সূরা আলে ইমরান, আয়াত: ১০২]

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। তাই মুমিন ব্যক্তি সময় থাকতেই আমল-ইবাদত অব্যহত রাখে।

সুতরাং রমযান মাস শেষ হয়ে গেলেও প্রকৃত মুমিন ব্যক্তির সাওমের ইবাদত শেষ হবে না। এটি সারা বছর চলতে থাকবে। যেমন,