hadith book logo

বিদায় মাহে রমযান...কিছু ভাবনা...

লেখকঃ ইকবাল হুছাইন মাছুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

প্রতি মাসে তিন দিনের সাওম:

এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমযান মাস পর্যন্ত প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন করা সারা জীবন সাওম রাখার ন্যায়। (সহীহ মুসলিম)

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রত্যেক মাসে তিন দিন সাওম রাখার উপদেশ দিয়েছেন।

এ তিন দিনের সাওম আইয়ামে বীযে রাখা উত্তম। আইয়ামে বীয হলো, প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ। (সহীহ মুসলিম)

এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু যর! তুমি প্রতি মাসের তিন দিন সাওম পালন করলে ১৩, ১৪ ও ১৫ তারিখে সাওম পালন করবে। (নাসায়ী)