hadith book logo

ফাতাওয়া আরকানুল ইসলাম-৫ হজ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

প্রশ্ন: (৪৬১) হজের মাসসমূহ আসার পূর্বে হজের ইহরাম বাঁধার বিধান কী?

উত্তর: হজের মাসসমূহ আসার পূর্বে হজের ইহরাম বাঁধার ব্যাপারে বিদ্বানগণ মতভেদ করেছেন।

কেউ বলেন, এটা বিশুদ্ধ হবে এবং হজের ইহরাম হিসেবে গণ্য হবে। তবে হজের মাস আগমন করার পূর্বে হজের ইহরাম বাঁধা মাকরূহ।

দ্বিতীয় মত: তার এ ইহরাম হজের ইহরাম হিসেবে গণ্য হবে না। তবে তা উমরা হয়ে যাবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«دَخَلَتِ الْعُمْرَةُ فِي الْحَجِّ»

“উমরা হজের মধ্যে শামিল হয়ে গেছে।” [সহীহ মুসলিম, অধ্যায়: হজ, অনুচ্ছেদ: হজের মাসসমূহে উমরা করা জায়েয।] তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাকে ছোট হজ হিসেবে আখ্যা দিয়েছেন। যেমন, আমর ইবন হাযমের বিখ্যাত মুরসাল হাদীসে উল্লেখ হয়েছে, যা লোকেরা সাধারণভাবে গ্রহণ করেছে। [দারাকুতনী ২/২৮৫ হাদীস নং ১২২।]