hadith book logo

হজ-উমরার ফাযাইল ও উপকারিতা

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

৮. এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী গুনাহ ও পাপের কাফফারা স্বরূপ :

আমরা অনেক সময় হজ বা উমরা করে এসে দুনিয়ার পঙ্কে জড়িয়ে পড়ি। আল্লাহর ঘরের সামনে আবেগাপ্লুত হয়ে জীবনে কোনো গুনাহ না করার শপথ করে এসেও পারি না সে শপথে অবিচল থাকতে। প্রাত্যহিক জীবনের ঝুট ঝামেলার মধ্যে ডুবে কখন কোন পাপ হয়ে যায় তা যেন নিজেও টের পাই না। দয়ার জলধি মালিক তাই বারবার আমাদের সুযোগ দেন। বারংবার অবকাশ দেন নিজেকে পাপরাশির ভার থেকে মুক্ত করতে। সাহাবী আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا» .

‘এক উমরা থেকে অন্য উমরা- এ দুয়ের মাঝে যা কিছু (পাপ) ঘটবে তা তার জন্য কাফফারা।’ [বুখারী : ১৭৭৩; মুসলিম : ১৩৯৪]