১
হজ-উমরার ফাযাইল ও উপকারিতা
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
৩. হজ জিহাদতুল্য :
জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ চূড়া। জিহাদ মানে নিজের সবচে প্রিয় জিনিস অর্থাৎ আপন জীবনখানি আল্লাহর রাহে বিলিয়ে দেয়া। নারী ও অক্ষম ব্যক্তিদের জন্য এই হজ হলো সেই জিহাদের মতো। বিভিন্ন হাদীছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে জিহাদ হিসেবে গণ্য করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ‘হে আল্লাহর রাসূল, জিহাদকে তো আপনি সর্বোত্তম আমল হিসেবে মনে করেন, আমরা কি জিহাদ করবো না? তিনি বললেন,
«لَكُنَّ أَفْضَلَ الْجِهَادِ حَجٌّ مَبْرُورٌ . »
‘তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে মাবরূর হজ।’ [বুখারী : ৪৮৭]
অন্য হাদীছে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ, আমরা কি আপনাদের সঙ্গে জিহাদে ও অভিযানে বের হব না’? তিনি বললেন,
«لَكُنَّ أَحْسَنُ الْجِهَادِ وَأَجْمَلُهُ الْحَجُّ حَجٌّ مَبْرُورٌ . »
‘তোমাদের জন্য উত্তম ও সুন্দরতম জিহাদ হল ‘হজ’ মাবরূর হজ।’ [ফাতহুল বারী : ৪/১৮৬১]
আরেক হাদীছে বলা হয়েছে, আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«جِهَادُ الْكَبِيرِ ، وَالصَّغِيرِ ، وَالضَّعِيفِ ، وَالْمَرْأَةِ : الْحَجُّ ، وَالْعُمْرَةُ . »
‘বয়োবৃদ্ধ, অপ্রাপ্ত বয়স্ক, দুর্বল ও মহিলার জিহাদ হচ্ছে হজ ও উমরা।’ [নাসাঈ : ২৬২৬]