১
হজ-উমরার ফাযাইল ও উপকারিতা
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
২. পাপমুক্ত হজের প্রতিদান জান্নাত :
আল্লাহ রাব্বুল আলামীন একেক আমলের প্রতিদান একেক ধরনের নির্ধারণ করেছেন। কোনো আমলের প্রতিদান উট কুরবানীর মতো, কোনোটার প্রতিদান গোলাম আযাদের মতো ইত্যাদি। কিন্তু একটি কবুল হজের প্রতিদান আর কিছু নয়; সরাসরি জান্নাত। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ . »
‘আর মাবরূর হজের প্রতিদান জান্নাত ভিন্ন অন্য কিছু নয়।’ [বুখারী : ৩৭৭১; মুসলিম : ৯৪৩১]
«وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ . »
‘আর মাবরূর হজের প্রতিদান জান্নাত ভিন্ন অন্য কিছু নয়।’ [বুখারী : ৩৭৭১; মুসলিম : ৯৪৩১]