hadith book logo

আল্লাহর নৈকট্য লাভের অনন্য উপায় তাওবা

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

তাওবা কবুল হওয়ার জন্য চারটি র্শত আছে-

এক- পূর্বের কৃত কাজের উপর লজ্জিত ও অনুতপ্ত হওয়া।

দুই- এমন কাজ দ্বিতীয় বার না করার উপর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং দৃঢ় সংকল্প করা।

তিন- পূর্বকৃত কাজ থেকে এখনই বিরত হওয়া এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা ও প্রত্যাবর্তন করা।

চার- অন্যের অধিকার ক্ষুন্ন করার কারণে আপনার উপর যে কর্তব্য বা ঋণের দায়িত্ব বর্তায় তা পরিশোধ করা, যেমন, আপনি কাউকে গালি দিয়েছেন অথবা কারও অধিকারে হস্তক্ষেপ করেছেন, তাহলে আপনার কর্তব্য হল, পাওনাদারকে তার পাওনা ফেরত দেয়া এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করা। আর যদি অন্যায়টি অন্যের অধিকার ক্ষুন্ন করার সাথে সম্পর্কিত না হয়, তাহলে পূর্বের তিনটি শর্ত পূর্ণ করলেই তওবা হয়ে যাবে এবং আল্লাহর কাছে আশা করা যায় যে, তিনি আপনাকে ক্ষমা করে দেবেন।

আল্লাহর নিকট প্রার্থনা হল, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন এবং আমাদেরকে তাওবা করার তাওফীক দান করেন। আর আমাদের মধ্যে যারা আল্লাহর দরবারে তাওবা করেন তাদের তওবা যেন তিনি কবুল করেন।