hadith book logo

ইত্তেবায়ে রাসূল

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

শরী‘আতের পরিভাষায় ইত্তেবা‘:

দীনের সকল বিষয় তথা আকিদা-বিশ্বাস, কথা, কাজ, গ্রহণ-বর্জনসহ সর্বক্ষেত্রে রাসূলের পরিপূর্ণ অনুসরণ করাকে ইত্তেবা‘ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি যেভাবে করেছেন সেটি ঠিক সেভাবে করাই হলো রাসূলের ইত্তেবা‘ বা অনুসরণ। রাসূলের ইত্তেবা‘ ছাড়া কোনো ইবাদত শুদ্ধ হয় না। এ কারণেই ইবাদতের ক্ষেত্রে রাসূলের ইত্তেবা‘র কোনো বিকল্প নেই। আর রাসূলের ইত্তেবা‘ সম্পর্কে এবং আল্লাহর রাসূল কোনো কাজ কীভাবে করেছেন সে সম্পর্কে জানতে হলে হাদীস বা সুন্নাহ অধ্যয়ন ছাড়া আর কোনো পথ নেই। কেবল হাদীস বা সূন্নাহের অধ্যয়নের মাধ্যমে রাসূলের ইত্তেবা‘ সম্পর্কে জানা যাবে।