১
কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’
লেখকঃ শাইখ আবদুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
প্রশ্নোত্তর প্রশ্ন-১ : ইবাদতের অর্থ কী?
উত্তর : ইবাদতের অর্থ অত্যন্ত বিনীত ও নম্র হয়ে একমাত্র আল্লাহরই দাসত্ব করা এবং সকল বিধি-নিষেধ পালনের মাধ্যমে তাঁরই সম্পূর্ণ অনুগত হয়ে চলা। আলিমগণের ভাষায় ব্যাপক অর্থে: প্রকাশ্য অপ্রকাশ্য যেসব কথা ও কাজে আল্লাহ তা‘আলা সন্তুষ্ট হন এবং যা তিনি পছন্দ করেন তারই নাম ইবাদত। যেমন, ঈমান, ইসলাম, দো‘আ, আশা, ভয়, আশ্রয় প্রার্থনা, সাহায্য কামনা, যবেহ করা, মান্নত করা ইত্যাদি।