১
রাসূলুল্লাহ সা. তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ কর
লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
সুন্নাতের অনুসরণ করার প্রশ্নে পূর্ববর্তী ভালো মানুষজনের অবস্থান
এ উম্মতের ভালো মানুষগণ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবেসেছেন, তা আমল করেছেন, তার দিকে জনগণকে দা‘ওয়াত দিয়েছেন এবং তাকে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করেছেন, আর তা প্রচার ও প্রসারের পথে অনেক কষ্ট সহ্য করেছেন এবং তার শত্রুদের সাথে রীতিমত যুদ্ধ করেছেন, অবশেষে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের কালেমা বিজয় লাভ করেছে; আর প্রবৃত্তির পূজারী ও বিদ‘আতের অনুসারী ব্যক্তি-গোষ্ঠীর মতবাদ ও চিন্তধারার পতন হয়েছে।