hadith book logo

রমযান বিষয়ে জাল ও দুর্বল হাদিসসমূহ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

তেইশ. তোমরা সেহরি দ্বারা দিনের সওম এবং দিনের কায়লুলা দ্বারা রাতের কিয়ামের জন্য সাহায্য গ্রহণ কর

( استعينوا بطعام السحر على صيام النهار ، وبالقيلولة على قيام الليل )

“তোমরা সেহরি দ্বারা দিনের সওম এবং দিনের কায়লুলা দ্বারা রাতের কিয়ামের জন্য সাহায্য গ্রহণ কর”। হাদিসটি বর্ণনা করেছেন হাকেম ও ইব্‌ন মাজাহ, এ হাদিসের সনদে জামআহ ইব্‌ন সালেহ ও সালমা ইব্‌ন হিরাম বিদ্যমান, তারা উভয়ে দুর্বল, তাই হাদিসও দুর্বল।