hadith book logo

রমযান বিষয়ে জাল ও দুর্বল হাদিসসমূহ

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

একত্রিশ. মদিনায় এক রমযান সওম, অন্যান্য শহরে হাজার মাসের সওমের সমান

( صيام رمضان بالمدينة كصيام ألف شهر فيما سواه ) وفي لفظ : ( خير من ألف رمضان فيما سواه من البلدان )

“মদিনায় এক রমযান সওম, অন্যান্য শহরে হাজার মাসের সওমের সমান”। অন্য বর্ণনায় আছে: “দুনিয়ার অন্যান্য শহরে হাজার রমযানের তুলনায় উত্তম”। বায়হাকি, তিনি হাদিসটি দুর্বল বলেছেন। তাবরানি ফিল কাবির, দিয়া ফিল মুখতারাহ। হায়সামি বলেছেন: এ হাদিসের সনদে আব্দুল্লাহ ইব্‌ন কাসির বিদ্যমান, সে দুর্বল। ইমাম যাহাবী তার মিজানুল ই‘তিদাল গ্রন্থে বলেছেন: এর সনদ অন্ধকার।