১
আপনার নবীকে চিনুন
লেখকঃ মুহাম্মাদ ইবন আহমদ ইবন মুহাম্মাদ আল-আম্মারী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
সপ্তম: তাঁর আনুগত্য অপরিহার্য
যে কেউ কুরআন পড়বে সে জানতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুকরণ তার জন্য ওয়াজিব। আল্লাহ তা‘আলা বলেন,
﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوۡاْ عَنۡهُ وَأَنتُمۡ تَسۡمَعُونَ ٢٠ وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ قَالُواْ سَمِعۡنَا وَهُمۡ لَا يَسۡمَعُونَ ٢١﴾ [ الانفال : ٢٠، ٢١ ]
“হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না, অথচ তোমরা শুনছ। আর তোমরা তাদের মতো হয়ো না, যারা বলে আমরা শুনেছি অথচ তারা শুনে না”। [সূরা আল-আনফাল, আয়াত: ২০-২১]
সুতরাং যে রিসালতে বিশ্বাস স্থাপন করবে তার জন্য আনুগত্যও ওয়াজিব। আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَمَآ أَرۡسَلۡنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذۡنِ ٱللَّهِۚ﴾ [ النساء : ٦٤ ]
“আর আমরা যেকোনো রাসূল প্রেরণ করেছি তা কেবল এ জন্য, যেন আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হয়”। [সূরা আন-নিসা, আয়াত: ৬৪]
﴿مَّن يُطِعِ ٱلرَّسُولَ فَقَدۡ أَطَاعَ ٱللَّهَۖ﴾ [ النساء : ٨٠ ]
“যে রাসূলের আনুগত্য করে সে তো আল্লাহরই আনুগত্য করে”। [সূরা আন-নিসা, আয়াত: ৮০]
আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللهَ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللهَ، وَمَنْ أَطَاعَ أَمِيرِي فَقَدْ أَطَاعَنِي، وَمَنْ عَصَى أَمِيرِي فَقَدْ عَصَانِي»
“যে আমার আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে, আর যে আমার অবাধ্যতা দেখায় সে আল্লাহরই আবাধ্য হয়। তেমনি যে আমার নির্বাচিত নেতার আনুগত্য করে সেও আমার আনুগত্য করে, আর যে আমার নেতার অবাধ্যতা দেখায় সে আমারই আবাধ্য হয়”। [সহীহ বুখারী, হাদীস নং ৭১৩৭; সহীহ মুসলিম, হাদীস নং ১৮৩৫]
যে নবীর আনুগত্য করে সে সুপথপ্রাপ্ত হয়। আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَإِن تُطِيعُوهُ تَهۡتَدُواْۚ ﴾ [ النور : ٥٤ ]
‘আর যদি তোমরা তাঁর (রাসূলের) আনুগত্য কর, তবে হিদায়াত পাবে”। [সূরা আন-নূর, আয়াত: ৫৪]
﴿ يَوۡمَ تُقَلَّبُ وُجُوهُهُمۡ فِي ٱلنَّارِ يَقُولُونَ يَٰلَيۡتَنَآ أَطَعۡنَا ٱللَّهَ وَأَطَعۡنَا ٱلرَّسُولَا۠ ٦٦ ﴾ [ الاحزاب : ٦٦ ]
“যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপুড় করে দেওয়া হবে, তারা বলবে, ‘হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম”! [সূরা আল-আহযাব, আয়াত: ৬৬]