hadith book logo

আপনার নবীকে চিনুন

লেখকঃ মুহাম্মাদ ইবন আহমদ ইবন মুহাম্মাদ আল-আম্মারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

দ্বিতীয়: আল্লাহর রাসূলের প্রতি ঈমান অপরিহার্য

আল্লাহ তা‘আলা বলেন,

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ ءَامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِ﴾ [ النساء : ١٣٦ ]

“হে মুমিনগণ, তোমরা ঈমান আন আল্লাহর প্রতি এবং তাঁর রাসূলের প্রতি”। [সূরা আন-নিসা, আয়াত: ১৩৬]

আল্লাহ তা‘আলা আরও বলেন,

﴿فَ‍َٔامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِ ٱلنَّبِيِّ ٱلۡأُمِّيِّ ٱلَّذِي يُؤۡمِنُ بِٱللَّهِ وَكَلِمَٰتِهِۦ وَٱتَّبِعُوهُ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ ١٥٨﴾ [ الاعراف : ١٥٨ ]

“সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো ও তাঁর প্রেরিত উম্মী নবীর প্রতি, যিনি আল্লাহ ও তাঁর বাণীসমূহের প্রতি ঈমান রাখেন। আর তোমরা তাঁর অনুসরণ কর, আশা করা যায় তোমরা হিদায়াত লাভ করবে”। [সূরা আল-আ‘রাফ, আয়াত: ১৫৮]