hadith book logo

আল্লাহ তা‘আলার হক বা প্রাপ্য

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

চতুর্থ অধিকার: আল্লাহ তা‘আলাকে সম্মানপ্রদর্শন ও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা

বান্দার পক্ষ থেকে আল্লাহ তা‘আলার অন্যতম প্রাপ্য অধিকার সম্মান, শ্রদ্ধা ও মর্যাদা, যা কয়েকভাবে প্রদান করা যায়।

১. আল্লাহ তা‘আলাকে দোষ-ত্রুটিমুক্ত বলে বিশ্বাস করা। মর্যাদাপূর্ণ ও পরিপূর্ণ গুণে গুণান্বিত মনে করা। যেভাবে তিনি নিজেকে কুরআনে গুণান্বিত করেছেন অথবা যেভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসে সম্বোধন করেছেন।

২. তার আদেশ ও নিষেধাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা। তার বর্ণিত সীমারেখার ভিতর স্বীয় জীবন পরিচালনা করা। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَمَن يُعَظِّمۡ حُرُمَٰتِ ٱللَّهِ فَهُوَ خَيۡرٞ لَّهُۥ عِندَ رَبِّهِۦ﴾ [ الحج : ٣٠ ]

“আর কেউ আল্লাহ তা‘আলার সম্মানযোগ্য বিধানাবলির প্রতি সম্মান প্রদর্শন করল, রবের নিকট তা তার জন্যে উত্তম।” [সূরা আল-হাজ, আয়াত: ৩০] আল্লাহ আরো বলেন,

﴿ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ ٣٢﴾ [ الحج : ٣٢ ]

“আর যে আল্লাহ তা‘আলার নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করল, তা তো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত।” [সূরা আল-হাজ, আয়াত: ৩২]

আল্লাহ তা‘আলাকে সম্মান প্রদর্শন করা, তাঁর নিদর্শনাবলির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তার বর্ণিত সীমারেখার ভিতর জীবন পরিচালনা করাই অনুসরণীয় অগ্র-পথিক সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং তাদের পরবর্তী নেককার লোকদের আদর্শ ছিল।