hadith book logo

আল্লাহ তা‘আলার হক বা প্রাপ্য

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

পঞ্চম অধিকার: আল্লাহ তা‘আলাকে মহব্বত করা, তাঁর নিকট আশা করা এবং তাকে ভয় করা

আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল-কুরআনে বর্ণিত হচ্ছে,

﴿وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ ٥٦ مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ ٥٧ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ ٥٨﴾ [ الذاريات : ٥٦، ٥٨ ]

“আমি জিন্ন এবং ইনসানকে সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত করার জন্যে। আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এও চাই না যে, তারা আমাকে আহার্য জোগাবে। আল্লাহ তা‘আলাই তো জীবিকা শক্তির আধার, পরাক্রান্ত।” [সূরা আয-যারিয়াত, আয়াত: ৫৬-৫৮]

বর্ণিত তিনটি মূল ভিত্তির ওপর আল্লাহ তা‘আলার ইবাদত নির্ভরশীল। অর্থাৎ মহব্বত, আশা ও ভয়।