hadith book logo

আল্লাহর জন্য ভ্রাতৃত্ব

লেখকঃ মাজেদ আলি হাসান হাবিব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

পঞ্চম বাধা : আল্লাহ প্রদত্ত বিধান পরিত্যাগ

শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন : মূর্খতা কিংবা প্রবৃত্তির প্রতারণার শিকার হয়ে মানুষ যখন আল্লাহর দেয়া বিধান পরিত্যাগ করে, তখন তাদের মাঝে জন্ম নেয় শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ। কারণ, তখন সকলের সম্মিলিত কোন দায় থাকে না যাকে কেন্দ্র করে তারা একত্রিত হবে। তারা, বরং, বিভক্ত হয়ে পড়ে, তুষ্ট থাকে যে যার মতিতে। [আল উখুওয়া : ৩৮-৪১] উলেখিত প্রতিকূলতা ও বিপদকেই রাসূল সালালাহু আলাইহি ওয়াসালাম দীনের মুন্ডনকারী হিসেবে বর্ণনা করেছেন। তিনি এরশাদ করেন : পারস্পরিক বিশৃঙ্খলাই মুন্ডনকারী। আমি বলছি না যে, তা চুল মুন্ডন করে, বরং তা দীন মুন্ডন করে। [আবু দাঊদ, তিরমিযী।]

আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন।

সমাপ্ত