hadith book logo

আল্লাহর জন্য ভ্রাতৃত্ব

লেখকঃ মাজেদ আলি হাসান হাবিব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

শোভনীয় সামাজিকতা

উত্তম সামাজিকতার শোভা হচ্ছে অহংকারহীন গাম্ভীর্যে নিজেকে পূর্ণ করে তোলা। লাঞ্ছনা এড়িয়ে নিজেকে বিনয়ের ভূষণে সজ্জিত করা। ভয় এবং তাচ্ছিল্য পরিহার করে স্মিত মুখে শত্রু কিংবা বন্ধুর সাথে সাক্ষাৎ করা। ভরা মজলিসে অবস্থান করার সময় অযথা নাকে আঙুল দেয়া পরিহার করা, হাই তোলা, থুথু ফেলা, ইত্যাদি বর্জন করা। বক্তার প্রতি পরিপূর্ণভাবে মনোনিবেশ করবে। অযথা পিছনে ফিরে তাকাবে না। হাসি তামাশা এড়িয়ে যাবে।