১
সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ
লেখকঃ ইকবাল হোছাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
‘আমর বিল মা‘রূফ ও নেহি আনিল মুনকার’-এর তিনটি তাৎপর্য:
এক. সৃষ্টির বিরুদ্ধে আল্লাহর হুজ্জত তথা প্রমাণ প্রতিষ্ঠা করা। যেমন আল্লাহ তা‘আলা বলেন:
﴿رُّسُلٗا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى ٱللَّهِ حُجَّةُۢ بَعۡدَ ٱلرُّسُلِۚ﴾ [ النساء : ١٦٥ ]
“সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শনকারী রাসূল প্রেরণ করেছি যাতে রাসূল আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ আরোপ করার মতো অবকাশ না থাকে।” [সূরা আন-নিসা, আয়াত: ১৬৫]
দুই. আদেশ ও অসৎ কাজ থেকে বারণকারী ‘আমর বিল মা‘রূফ ও নেহি আনিল মুনকার’- পালন করার মাধ্যমে দায়িত্ব থেকে মুক্তি পাওয়া। যেমন, শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের ভালো ও সৎ লোকদের সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেছেন:
﴿قَالُواْ مَعۡذِرَةً إِلَىٰ رَبِّكُمۡ وَلَعَلَّهُمۡ يَتَّقُونَ ١٦٤﴾ [ الاعراف : ١٦٤ ]
“তারা বলল, তোমাদের পালনকর্তার নিকট দায়িত্ব-মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয় এ জন্য।” [সূরা আল-আ‘রাফ, আয়াত: ১৬৪]
তিন. যাকে সৎ কাজের আদেশ দেওয়া হয় বা অসৎ কাজ থেকে বারণ করা হয় তার উপকারের প্রত্যাশা করা। আল্লাহ তা‘আলা বলেন:
﴿وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ ٥٥﴾ [ الذاريات : ٥٥ ]
“আপনি উপদেশ দিতে থাকুন। কারণ, উপদেশ মুমিনদের উপকারে আসবে।” [সূরা আয-যারিয়াত, আয়াত: ৫৫]