hadith book logo

সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ

লেখকঃ ইকবাল হোছাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

‘আমর বিল মা‘রূফ ও নেহি আনিল মুনকার’-এর উপকারিতা:

সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদানে অনেক ফায়দা ও উপকারিতা রয়েছে, তার কয়েকটি নিম্নে প্রদত্ত হলো:

১. মন্দ ও অন্যায় দেখে তা প্রতিরোধ ও প্রতিহত করার পদক্ষেপ না নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। কুরআন ও হাদীসে এ ব্যাপারে কঠোর হুশিয়ারী এসেছে। সুতরাং ‘আমার বিল মা‘রূফ ও নেহি আনিল মুনকার’-এর মাধ্যমে আল্লাহর সে শাস্তি থেকে দূরে থাকা যায় ও পরিত্রাণ পাওয়া যায়।

২. আল্লাহ তা‘আলা কল্যাণ ও নেক কাজে পরস্পরকে সহযোগিতা করার উৎসাহ বরং নির্দেশ দিয়েছেন। ‘আমর বিল মা‘রূফ ও নেহি আনিল মুনকার’-এর মাধ্যমে উক্ত নির্দেশের বাস্তবায়ন হয় এবং কল্যাণ ও নেকের

কাজে সহযোগিতা হয়।

৩. সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়। কারণ, এর মাধ্যমে যাবতীয় অকল্যাণ ও অনিষ্ট বিদূরিত হয়। ফলে মানুষ স্বীয় দ্বীন-জান-সম্পদ ও সম্মানের ব্যাপারে নিরাপত্তা ও নিশ্চয়তা বোধ করে।

৪. এর মাধ্যমে অন্যায় ও অনিষ্টের হার হ্রাস পায়। সমাজ থেকে মন্দ ও অশ্লীল কাজের প্রতিযোগিতা প্রদর্শনী বিলুপ্ত ও নিশ্চিহ্ন হয়ে যায়। যেগুলো মূলত সামাজিক বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি করত। ফলে সমাজ শান্তি শৃঙ্খলা, মিল-মহব্বত ও সুখ-সমৃদ্ধিতে ভরে উঠে।

সমাপ্ত