hadith book logo

পাপ আকার-প্রকৃতি, প্রভাব ও প্রতিকার

লেখকঃ গবেষণা পরিষদ, আল-মুনতাদা আল-ইসলামী কেন্দ্রীয় কার্যালয় • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

(২) পাপ ছোট হলেও তা তুচ্ছ জ্ঞান করতে নেই :—

রাসূলুল্লাহ সা. বলেছেন :—

إياكم ومحقرات الذنوب، فإنما مثل محقرات الذنوب كقوم نزلوا بطن واد فجاء ذا بعود وجاء ذا بعود، حتى أنضجوا خبزتهم، وإن محقرات الذنوب متى يؤخذ بها صاحبها . رواه أحمد ২২৮০৮ وصححه الألباني في الجامع :২৬৮৬

‘ক্ষুদ্রাতিক্ষুদ্র গুনাহ থেকেও সাবধান হও। ক্ষুদ্র গুনাহে লিপ্ত হয়ে পড়ার দৃষ্টান্ত সেই পর্যটক দলের মতো যারা একটি উপত্যকায় অবতরণ করল। তাদের একজন একটি কাষ্ঠখন্ড নিয়ে এল। অপরজন আরেকটি। আর এভাবেই তাদের রুটি ছেঁকা সম্পন্ন হল। এবং ছোট গুনাহের কারণে যদি কাউকে পাকড়াও করা হয় তবে তা তার ধ্বংসের কারণ হবে।’

ইবনুল মু’তিয বলেছেন :—

خل الذنوب صغيرها وكبيرها ذاك التقى

واصنع كماش فوق أرض الشوق يحذر ما يرى

لا تحقرن صغيرها إن الجبال من الحصى

ছেড়ে দাও পাপ ছোট বড় সব— এটাই পরহেযগারী।

কন্টকাকীর্ণ জমিনে পথচলা ব্যক্তির ন্যায় সতর্ক দৃষ্টি সক্রিয় কর।

তোমাদের পাপের মধ্যে যেগুলো ছোট, তুচ্ছ জ্ঞান করোনা সেগুলোকেও ;

ছোট ছোট পাথর দিয়েই তো বনেছে সুবিশাল পর্বত।