১
নাবালক ছেলের ইমামতের বিধান
লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
নাবালকের সংজ্ঞা:
সাবালক হয়নি যারা, তারা নাবালক। সাবালক হওয়ার নিদর্শন: (১) স্বপ্নদোষ হওয়া, (২) নাভির নিচের পশম গজানো, (৩) সাবালক হওয়ার বয়স তথা পনের বছর পূর্ণ হওয়া। এ তিনটি আলামতের যে কোন একটি দ্বারা নাবালক ছেলেরা সাবালক হয়। যাদের পনের বছর পূর্ণ হয়নি বা যাদের মধ্যে সাবালক হওয়ার কোন আলামত দেখা যায়নি, এ নিবন্ধে শরিয়তের পরিভাষা মোতাবেক তাদেরকে নাবালক বলা হয়েছে।