hadith book logo

সহীহ হাদীস সম্বলিত অহী ও ঈমান বিশ্বকোষ

লেখকঃ দ্বিয়াউর রহমান আব্দুল্লাহ আল-আ‘যামী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

১৬- পরিচ্ছেদ: প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে ভীতিপ্রদর্শন এবং তা পূর্ণাঙ্গ ঈমানের পরিপন্থী

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : «لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ» .

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে জান্নাতে প্রবেশ করবে না”।

সহীহ, সহীহ মুসলিম, হাদীস নং ৪৬।

হাদীসে উল্লিখিত بَوَائِق শব্দটি بائقة এর বহুবচন। অর্থ শত্রুতা পোষণ, কষ্ট দেওয়া ও ধ্বংস করা।