১
নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা
লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
(ঘ) যৌন হয়রানি:
আমাদের দেশে কিশোরী মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরা যৌন হয়রানির শিকার হয়ে থাকে। এ ক্ষেত্রে গার্মেন্টসে কর্মরত মেয়েরা সবচেয়ে বেশী শিকার হয়। বাসায় কর্মরত কাজের মেয়েদের ক্ষেত্রেও এমনটি হয়ে থাকে। তবে যে বিষয়টি অধিক দুঃখজনক তা হলো, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রীদের কেউ কেউ যৌন হয়রানির শিকার হয়।