hadith book logo

নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা

লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

(ট) নারীর ধর্মীয় অধিকার হরণ:

ধর্ম নারীকে যে সকল অধিকার দিয়েছে অনেক সময় সেক্যুলার ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে অনেকেই তাদের অধীনস্ত নারীকে তা থেকে বঞ্চিত করে থাকে। আবার অনেক ক্ষেত্রে নারীর ধর্মীয় অনুশাসন মানার ক্ষেত্রেও অনেক অন্তরায় সৃষ্টি করা হয়। যেমন নারীকে তার হিজাব পরিধানের অধিকার থেকে বঞ্চিত করার জন্য অনেক সেক্যুলার প্রতিষ্ঠান হিজাব পরিধান নিষিদ্ধ করে। এছাড়াও আমাদের দেশের প্রায় সকল প্রতিষ্ঠানে নারীকে পুরুষের সাথে একই কর্মক্ষেত্রে কাজ করতে বাধ্য করা হয়। এর ফলে ইসলাম নারীকে নিজস্ব কর্মক্ষেত্রে কাজ করার যে অধিকার দিয়েছে তা চরমভাবে শুধু বিঘ্নিতই হয় নি, বরং পুরুষ সহকর্মীদের দ্বারা তারা অনেক সময়ই যৌন নির্যাতনের শিকারও হয়ে থাকেন।