১
নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা
লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
(ঝ) নারী শ্রমের সঠিক মুল্যায়ন না করা:
বহুক্ষেত্রে নারীরা তাদের প্রাপ্য বেতন ভাতা প্রাপ্ত হয় না। নামমাত্র বেতনে বাসা-বাড়িতে কাজের মেয়ে ও বুয়াদেরকে রাখা হয়। এছাড়াও দৈনিক ভিত্তিতে কর্মরত নারী শ্রমিক এবং গার্মেন্টসে কর্মরত মেয়েরাও চাকুরির নানা অর্থনৈতিক সুযোগ সুবিধা থেখে প্রায়ই বঞ্চিত থাকে। মুসলিম সমাজে বহু নারীরা আজও গৃহস্থালী কাজে তাদের পুরো সময়টুকুই ব্যয় করে। অথচ তাদের এ বিশাল শ্রমের কোন অর্থনৈতিক মূল্যয়ন আমাদের সমাজে আজও হয় নি।