hadith book logo

নারীর জান্নাত যে পথে

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

ভূমিকা

বইটি কুরআন, হাদীস, আদর্শ মনীষীগণের উপদেশ এবং কতিপয় বিজ্ঞ আলিমের বাণী ও অভিজ্ঞতার আলোকে সংকলন করা হয়েছে। বইটিতে মূলত নারীদের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে, অবশ্য পুরুষদের প্রসঙ্গও আলোচিত হয়েছে, তবে তা প্রাসঙ্গিকভাবে। যে নারী-পুরুষ আল্লাহকে পেতে চায়, আখেরাতে সফলতা অর্জন করতে চায়, তাদের জন্য বইটি পাথেয় হবে বলে আমি দৃঢ় আশাবাদী। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَمَا كَانَ لِمُؤۡمِنٖ وَلَا مُؤۡمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمۡرًا أَن يَكُونَ لَهُمُ ٱلۡخِيَرَةُ مِنۡ أَمۡرِهِمۡۗ وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدۡ ضَلَّ ضَلَٰلٗا مُّبِينٗا ٣٦﴾ [ الاحزاب : ٣٦ ]

“আর আল্লাহ ও তাঁর রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজদের ব্যাপারে অন্য কিছু এখতিয়ার করার অধিকার থাকে না; আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করল সে স্পষ্টই পথভ্রষ্ট হবে।” [সূরা আল-আহযাব, আয়াত: ৩৬]

রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«كل أمتي يدخلون الجنة إلا من أبى، قالوا : يا رسول الله ومن يأبى؟ قال : من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى» .

“আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যে অস্বীকার করবে। সাহাবারা প্রশ্ন করলেন, কে অস্বীকার করবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে আমার অনুসরণ করল, সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হলো, সে অস্বীকার করল।” [সহীহ বুখারী।]

পরিশেষে আল্লাহর নিকট প্রার্থনা এ বইটি দ্বারা আমাকে এবং সকল মুসলিমকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন। বইটি তার সন্তুষ্টি অর্জনের উসীলা হিসেবে কবুল করুন। সে দিনের সঞ্চয় হিসেবে রক্ষিত রাখুন, যে দিন কোনো সন্তান, কোনো সম্পদ উপকারে আসবে না, শুধু সুস্থ অন্তকরণ ছাড়া। আমাদের সর্বশেষ ঘোষণা সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, যিনি সৃষ্টিকুলের রব-প্রতিপালক।