১
মুসলিম নারীর অবশ্য পালনীয় কতিপয় আমল
লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
১. সবর বা ধৈর্য:
তা হচ্ছে সর্বদা নিজকে আনুগত্যের মধ্যে আবদ্ধ রাখা। কোনো রকম অলসতা ও ক্লান্তি ব্যতীতই ভালো কাজগুলো করতে থাকুন এবং নিজেকে গুনাহের কাজ হতে বিরত রাখুন। আর সব ধরণের চারিত্রিক ত্রুটি যেমন মিথ্যা বলা, আমানতের খিয়ানত, প্রতারণা, অহংকার, কৃপণতা প্রভৃতি থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহর শরী‘আতের প্রতি অসন্তুষ্টি প্রদর্শন, আল্লাহ কর্তৃক নির্দিষ্ট তাকদীরের ওপর সন্তুষ্ট না থাকা, ইত্যাদি হতে নিজকে বিরত রাখুন।
আল্লাহ তা‘আলা বলেন:
﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱصۡبِرُواْ وَصَابِرُواْ وَرَابِطُواْ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ٢٠٠ ﴾ [ ال عمران : ٢٠٠ ]
“হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধর ও ধৈর্যে অটল থাক এবং পাহারায় নিয়োজিত থাক আর আল্লাহর তাকওয়া অবলম্বন কর, যাতে তোমরা সফল হও।” [সুরা আলে ইমরান, আয়াত: ২০০]
﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ ١٥٣ ﴾ [ البقرة : ١٥٣ ]
“হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।” [সূরা আল-বাকারা, আয়াত: ১৫৩]