hadith book logo

কসর ও জমা করে সালাত আদায় সম্পর্কে কিছু বিধান

লেখকঃ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

প্রশ্ন: ২ কারও উপর যদি মুসাফির অবস্থায় সালাত পড়ার আবশ্যকতা এসে যায়, কিন্তু সে নিজ অবস্থানস্থলে যাওয়া পর্যন্ত যদি সেটা আদায় না করে তবে সে কি উক্ত সালাতটি পূর্ণ আদায় করবে নাকি কসর করবে?

উত্তর: তার উপর কর্তব্য হচ্ছে সে সালাতকে পূর্ণরূপে আদায় করা। সালাত আদায় করার অবস্থাই এখানে ধর্তব্য হবে। কারণ সে এখন মুকীম বা অবস্থানকারী। তাছাড়া সফরের কারণ তার কাছ থেকে তিরোহিত হয়েছে। আর এটাই শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. এর পছন্দনীয় মত।