১
কসর ও জমা করে সালাত আদায় সম্পর্কে কিছু বিধান
লেখকঃ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
প্রশ্ন: ৭ যখন কেউ মসজিদে প্রবেশ করবে এমতাবস্থায় যে সে যোহর আদায় করে নি, কিন্তু ইমামকে সে আসর আদায়রত অবস্থায় পাবে, এমতাবস্থায় তার করণীয় কি?
উত্তর: সে ইমামের সাথে যোহরের সালাতের নিয়তে প্রবেশ করবে, আর সে সে সালাতকে পরিপূর্ণরূপে আাদায় করবে, কোনোরূপ কসর করে নয়। কারণ এ দু’ সালাতের মধ্যে কার্যগত কোনো পার্থক্য নেই। উভয়ের রাকা‘আত সংখ্যা একই, আর তাদের মধ্যে পদ্ধতিগত কোনো পার্থক্যও নেই। আর শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. এ মতটি পছন্দ করেছেন।