hadith book logo

কসর ও জমা করে সালাত আদায় সম্পর্কে কিছু বিধান

লেখকঃ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

প্রশ্ন: ২৪ রোগ কিংবা ওযর বা বিশেষ প্রয়োজনের কারণে জমা করার বিধান

উত্তর: প্রাধান্যপ্রাপ্ত মতে রোগ কিংবা শরী‘আত গ্রহণযোগ্য ওযরের কারণে এবং বিশেষ প্রয়োজনে জমা করে সালাত আদায় করা জায়েয। বিশেষ ওযরের উদাহরণ হচ্ছে সময় না হওয়া। যেমন কোনো কোনো দেশে পাঁচ ওয়াক্ত সালাতের ওয়াক্ত হয় না, কারণ সূর্য আবার উঠে যায় বা রাত লম্বা হয়। সেসব দেশেও জমা করে সালাত আদায় করা জায়েয।