hadith book logo

কসর ও জমা করে সালাত আদায় সম্পর্কে কিছু বিধান

লেখকঃ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

প্রশ্ন: ২৩ বৃষ্টির জন্য মুকীম ও মুসাফির সর্বাবস্থায় জমা করার বিধান

উত্তর: সহী হাদীসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির কারণে মাগরিব ও ইশাকে জমা করে আদায় করেছেন। [বুখারী] সুতরাং বৃষ্টির কারণে জমা করা জায়েয।

তবে তা শুধু তাদের জন্যই বৈধ, যারা মসজিদের বাইরে এবং মসজিদে আসতে কষ্ট হবে। কিন্তু যারা মসজিদে রয়েছেন বা মসজিদে যেতে কষ্ট হবে না তারা জমা করবে না।