hadith book logo

আমার দেখা বৃটেন

লেখকঃ ড. আব্দুল্লাহ খাতের রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

প্রথম ঘটনা :

এ নারীর মধ্যে নিচের গুণগুলো বিদ্যমান ছিল : শক্তিশালী যুক্তি, অনর্গল বর্ণনা ও নিজের লালিত আকিদা বিশ্বাসের প্রতি দৃঢ় আস্থা। এ ব্যাপারে ব্যাপারে সে ছিল খুবই স্পর্শকাতর। আরো ছিল সে কর্ম চঞ্চল: কখনো তার লেখনি তুমি পত্রিকায় পড়বে, কখনো তাকে টেলিভিশনের পর্দায় বিশাল ব্যক্তিত্বের সঙ্গে বিতর্ক অনুষ্ঠানে যোগ দিতে ও কথার যুক্তিতে তাদের পরাস্থ করতে দেখবে, কখনো দেখবে আদালতে নিজস্ব মতবাদের পক্ষে সে খুব জোড় গলায় লড়ে যাচ্ছে।

দর্শকের কেউ তাকে দেখে হয়তো মনে করবে, সে নিয়োগকর্তা আইনজীবি হিসেবে কোন কোম্পানীর পক্ষে বা কোন সংস্থার পক্ষে লড়ে যাচ্ছে। না, বিষয়টি এমন নয়। বরং তার কাজই হচ্ছে নারী অধিকার ও নারী-পুরুষের সমতার জন্য লড়ে যাওয়া। এ লক্ষ্যে তার কাছে বিভিন্ন সংগঠন, সংস্থা, কোম্পানী ও মন্ত্রণালয়ের আশ্চর্য পরিসংখ্যান, জরিপ ও তাতে নারী শ্রমিকের শতকরা হার মওজুদ থাকত। সে অনেককে সমান সংখ্যায় নারী শ্রমিক গ্রহণ ও অতিরিক্ত পুরুষ শ্রমিক ছাটাই করতে উদ্বুদ্ধ করেছে। যেসব কোম্পানী প্রয়োজন না থাকার দরুন নারী শ্রমিক বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাদের বিরুদ্ধে কোর্টে লড়াই করে এ নারী বহুবার জয়ী হয়েছে। এ নারী বিশেষ বাগ্নিতার অধিকারী। পাশ্চাত্য সমাজে তার বিশেষ মর্যাদা রয়েছে। সে ছিল নারীদের পথিকৃত বরং পুরুষদেরও, যারা নারী-পুরুষের সমান অধিকারের জন্য আন্দোলনরত।