hadith book logo

দাড়ি রাখা ওয়াজিব

লেখকঃ এ.কিউ.এম মাসূম মজুমদার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

হাম্বলী মাযহাব:

১. শাইখুল ইসলাম ‘আল্লামা ইবন তাইমিয়্যা রহ. বলেন, দাড়ি মুণ্ডানো বা শেভ করা হারাম।

২. ইমাম আহমদ ইবন হাম্বলের মাযহাবের ‘আলেমগণও দাড়ি শেভ করাকে হারাম বলেছেন। (আল-ইনসাফ, শরহে মুন্তাহাল ইরাদাত) অতএব দাড়ি মুণ্ডন করা কবীরা গুনাহ। এমন জঘন্য কাজ থেকে আজই তওবা করা আবশ্যক। ঐ মাযহাবের বিখ্যাত ও নির্ভরযোগ্য কিতাব “শারহুল মুন্তাহা”তে উল্লেখ হয়েছে যে, ‘দাড়ি মুণ্ডন করা হারাম’।

৪. ইমাম আহমদ ইবন হাম্বল রহ. রচিত “কিতাবুয-যুহদে” ‘আকীল ইবন মোদরেক সুলামী থেকে উদ্ধৃতি করেন যে, আল্লাহ জাল্লা শানুহু বনী ইসরাঈলের এক রাসূলের নিকট এই অহী প্রেরণ করেন যে, তিনি যেন নিজ কাওম বনী ইসরাইলকে এ কথা জানিয়ে দেন যে, তারা যেন আল্লাহ তা‘আলার শত্রুদের বিশেষ খাদ্য শুকরের মাংস না খায় এবং তাদের বিশেষ পানীয় অর্থাৎ শরাব (মদ) পান না করে এবং তাদের দাড়িকে স্টাইল করে কোনো সুরত বা আকৃতি না বানায়। যদি তারা এমন করে অর্থাৎ শুকরের গোশত খায়, বা মদ পান করে অথবা দাড়ি মুণ্ডায় বা স্টাইল করে কাট-ছোট করে অথবা লম্বা লম্বা মোচ রাখে, তাহলে তারাও আমার শত্রু হবে। যেমন, তারা আমার শত্রু। [দালায়েলুল আ-সার।]