১
দাড়ি রাখা ওয়াজিব
লেখকঃ এ.কিউ.এম মাসূম মজুমদার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
দাড়ি মুসলিম জাতির নিজস্ব ঐতিহ্য ও স্বকীয়তার প্রতিক:
পৃথিবীর প্রত্যেকটি জাতি বা গোষ্ঠির মধ্যে কিছু স্বাতন্ত্রবোধ বা স্বকীয়তা রয়েছে যা তাদের একান্ত নিজস্ব ঐতিহ্যকে ধারণ ও লালন করে। যেমন আমেরিকাতে ইয়াহূদীদের চিনতে কোনো অসুবিধা হয় না। দাড়ি, দু’দিকে ছোট বেনী বিশিষ্ট জুলফি, কালো লম্বা পোষাক, মাথার তালুতে ছোট টুপি ইত্যাদির মাধ্যমে তাদের অন্য জাতি থেকে আলাদা করা যায়। ইয়াহূদীরা তাদের এই স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে কোনো প্রকার হীনমন্যতায় ভোগে না। বরং এসবকে তারা তাদের গর্ব ও আভিজাত্যের প্রতীক হিসেবে ধারণ করে। স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত স্বল্প কিছু ইয়াহূদী সমগ্র আমেরিকার অর্থনীতি ও রাজনীতিকে প্রচ্ছন্নভাবে নিয়ন্ত্রণ করছে। ইয়াহূদী লবিকে সমীহ না করে আমেরিকায় কোনো সরকার ক্ষমতায় আসতে পারে না।
ভারতের শিখজাতি সারা পৃথিবীতে তাদের পৃথক বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। সকল শিখ তাদের ধর্মগুরু নানকের নির্দেশকে শিরোধার্য করে দাড়িমন্ডিত থাকেন এবং বিশেষ এক ধরণের পাগড়ি ব্যাবহার করেন। পাগড়ী ও দাড়ি গোঁফের জন্য তারা বিব্রতবোধ করেন না বরং তাদের এসব ধর্মীয় এতিহ্য তাঁরা সর্বাবস্থায় ধারণ করেন। যে কারণে খেলার মাঠ থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত সকল স্থানে তাদের একই রূপ দৃষ্টিগোচর হয়। ভারতের প্রতিরক্ষা বিভাগ শিখদেরকে সেনাবাহিনীর ক্যাপ ব্যবহার করাতে কিংবা ক্লিন শেভড থাকতে বাধ্য করতে পারে নি। শিখরা তাদের ধর্মীয় চেতনা ও চিহ্নসমূহ ধারণ করেই গর্বের সাথে রাষ্ট্রের সর্বস্তরে প্রশংসিত অবদান রেখে যাচ্ছেন। দুঃখজনক হলেও সত্য আমরা যারা মুসলিম তারা ইসলামী ঐতিহ্য নিয়ে প্রচণ্ড হীনমন্যতায় ভুগি। দাড়ি, টুপি, টাখনুর উপর পোষাক পরিধান আমাদের ইসলামী ঐতিহ্যের নিশান বা “শি‘আর” হলেও আমরা তা পালন করতে দ্বিধাবোধ করি এবং এসব পালনের ব্যাপারে নানা অজুহাতের অবতারনা করি।