১
দাড়ি রাখা ওয়াজিব
লেখকঃ এ.কিউ.এম মাসূম মজুমদার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
কতিপয় মাসআলা: জেনে নিন এক. বিশেষ কারণে দাড়ি কাটতে বাধ্য হলে কী করবেন?
আপনি কোথাও কারো অধীনে কাজ করলে, সে যদি দাড়ি ছোট ছোট করে রাখতে বলে, না হয় কাজে রাখবে না। যদি প্রতিষ্ঠানের মালিক বা কফিলকে দাড়ি কাটা হারাম বললে, সে আপনার উপর আরো বেশি রাগ করতে পারে। এ ক্ষেত্রে আপনি যদি পারেন অন্যত্র চাকুরি নিতে, তা উত্তম। আর যদি চাকুরি পাওয়া কঠিন হয়, বা সহজে পাওয়া যায় না, তাহলে আপনি অতীব প্রয়োজন জরুরতের কারণে দাড়ি যতটুকু ছোট করতে বলেছে, ঠিক ততটুকুই করবেন, এর বেশি নয়। এ পথটি ‘আলেমগণ জায়েয রেখেছেন অতীব জরুরতের কারণে। কেননা, আল্লাহ তা‘আলা বলেন,
﴿ فَٱتَّقُواْ ٱللَّهَ مَا ٱسۡتَطَعۡتُمۡ﴾ [ التغابن : ١٦ ]
“তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর যথাসাধ্য”। [সূরা আত-তাগাবুন, আয়াত: ১৬] (www.islamqa.info)
﴿ فَٱتَّقُواْ ٱللَّهَ مَا ٱسۡتَطَعۡتُمۡ﴾ [ التغابن : ١٦ ]
“তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর যথাসাধ্য”। [সূরা আত-তাগাবুন, আয়াত: ১৬] (www.islamqa.info)