১
দুর্নীতি রোধে কর্মকর্তাদের দায়িত্ব ও জবাবদিহিতা ইসলামী দৃষ্টিকোণ
লেখকঃ ড. মো. আকতার হোসেন • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
দুর্নীতি রোধে কর্মকর্তাদের দায়িত্ব ও জবাবদিহিতা: ইসলামী দৃষ্টিকোণ
কর্মকর্তা-কর্মচারি সরকারের নিয়োগকৃত প্রতিনিধি। রাষ্ট্র বা প্রজাতন্ত্রের সেবক। তাদের মাধ্যমে সরকারের যেমন সুনাম বৃদ্ধি পেতে পারে, তদ্রূপ তাদের কার্যকলাপে সরকারের দুর্নামও হতে পারে। রাষ্ট্রের সফলতা ও বিফলতার ক্ষেত্রে রাষ্ট্রের সেবায় নিয়োজিত কর্মচারীদের ভূমিকা মূখ্য। সরকারের যে কোনো সম্পদ, যে কোনো নির্দেশ এবং যে কোনো তথ্য সরকারী কর্মকর্তার নিকট আমানত হিসেবে গণ্য এবং আমানত রক্ষা করা তার জন্য অবশ্য কর্তব্য। এজন্য ইসলাম সরকারী কর্মকর্তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে যেমন পথ নির্দেশ করেছে তেমনি কর্মকর্তা নিয়োগ ও নির্বাচনের ক্ষেত্রে সৎ, যোগ্য ও বলিষ্ঠতার শর্তারোপ করেছে। অপরদিকে কর্মকর্তার দুর্নীতি, প্রতারণা, ফাঁকি, জালিয়াতি ও শঠতা ইত্যাদি মারাত্মক অন্যায় ও শরী‘আহ বিরোধী কাজ হিসেবে গণ্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“সরকারী দায়িত্ব একটি আমানত। কিয়ামতের দিন তা লজ্জা ও অপমানের কারণ হবে। অবশ্য সেই ব্যক্তির জন্য নয় যে তা দায়িত্বানুভুতি সহকারে গ্রহণ করে এবং তার ওপর অর্পিত কর্তব্য যথাযথভাবে সম্পাদন করে।” [আল্লামা আলাউদ্দিন আলী আল-মুত্তাকী, কানযুল উম্মাল ফি- সুনানিল আকওয়াল ওয়াল আফয়াল, ৫ম খন্ড (বৈরুত, তা.বি) হাদীস নং-৬৮ ও ১২২।]