১
দুর্নীতি রোধে কর্মকর্তাদের দায়িত্ব ও জবাবদিহিতা ইসলামী দৃষ্টিকোণ
লেখকঃ ড. মো. আকতার হোসেন • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
উপসংহার
সরকারী বেসরকারী সকল পর্যায়ের কর্মচারীদের দুর্নীতি রোধকল্পে কতিপয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
চাকুরীতে নিয়োগদানের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রবন্ধে আলোচনা করা হয়েছে যে, আমাদের দেশের নিয়োগ প্রক্রিয়া ইসলাম সমর্থন করে। এক্ষেত্রে বিধিমালা অনুসরণ করে চাকুরীর ক্ষেত্রে স্বজনপ্রীতি, আঞ্চলিকতা বা উৎকোচ গ্রহণের মাধ্যমে অযোগ্য লোক নিয়োগ দেওয়া বন্ধ করা হলে দুর্নীতি অনেকাংশে কমে আসবে।
কর্মকর্তা বা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সৎ, যোগ্য, দক্ষ ও নৈতিক চরিত্রের অধিকারী ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে।
সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তুলতে হবে। তাদের সকল প্রকার কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় আনতে হবে। যাতে ঘুষ গ্রহণ, অর্থের সম্পদ অর্জন, কর্মে অবহেলা ও ফাঁকিবাজী থেকে বিরত থাকে।
নিয়োগ দানের সময় তাদের সম্পদের হিসাব দিতে হবে। যাতে চাকুরীকালীন সময়ে অবৈধ সুযোগ গ্রহণ করে আঢেল সম্পত্তির মালিক না হয়।
সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে মধ্যে নৈতিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাদের দায়িত্ববোধকে জাগ্রত করে তুলতে হবে। কর্মে অবহেলা, ঘুষ গ্রহণ, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের ভয়াবহতা সম্পর্কে কুরআন ও হাদীসের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে।