hadith book logo

মানব সম্পদ উন্নয়নে ইসলাম

লেখকঃ ড. হুসাইন আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

মানব সম্পদ উন্নয়নে শিশু অধিকার ও শিশু পরিচর্যাও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

বস্ত্তত ইসলাম চৌদ্দশ বছরের অধিককাল যাবত শিশুদের বিষয় গুরত্বারোপ করে অসছে এবং শিশুদের পরিচর্যার বিষয়টিকে ইসলামের মৌলিক নীতিমালার অন্তর্ভূক্ত করত তাকে একটি সার্বক্ষনিক পালনীয় বিধানে পরিণত করেছে। [মাওলানা এ, বি রফিক আহমাদ ও মাওলানা মুহাম্মদ মুসাঃ ইসলামে শিশু পরিচর্যা ইউনিসেফ এর সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত খৃ. ১৯৮৭ পৃ.] ইসলাম যে শিশুর জন্ম মুহুর্ত থেকেই তার অধিকারসমূহ চিহ্নিত করে ক্ষান্ত হয়েছে তা নয়, ববং তার জন্মের পূর্ব থেকেই ইসলাম তার অধিকার সমূহ নির্ধারণ করে দিয়েছে। ইসলামের দৃষ্টিতে শৈশব হচেছ সৌন্দর্য, আনন্দ, স্বপন, সৌভাগ্য ও ভালবাসায় পরিপূর্ণ এক চমৎকার জগত।

কোরআনে বিধৃত শৈশব সম্পর্কিত সমস্ত আলোচনাই ভালবাসা ও মহত্বে পরিপূর্ণ। আল্লাহ নিজেই শৈশব নামে শপথ করেছেন এভাবে-

﴿ لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ ١ وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ﴾ [ البلد : 1-3 ]

না আমি এ নগরীর নামে শপথ করে বলছি যখন তুমি এ নগরীতে অবস্থান করছো। আরো শপথ করছি জন্মদাতার নামে ও যা সে (তার ঔরসে) জন্ম দিয়েছো [আল্ কুরআনঃ সুরা বালাদ ৯০ ১-৩।] (সন্তানের নামে) শিশু জীবনের সৌন্দর্য আল্লাহ তা‘আলা এরশাদ করেছেন

﴿ٱلۡمَالُ وَٱلۡبَنُونَ زِينَةُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا﴾ [ الكهف : 46 ]

সম্পদ ও পুত্র সন্তান হচেছ পার্থিব জীবনের সৌন্দর্য বিশেষ। [আল্ কুরআনঃ সুরা কাহাফ ১৮: ৪৬।]

সুতরাং পার্থিব জীবনের সুখ শান্তি ও সৌন্দর্য এ শিশুদের ভবিষতে সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য শিশু অধিকার প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন। পিতা মাতার উপর সন্তানের দশটি অধিকার রয়েছে। [শামসুল আলম ও আনিসুর রহমানঃ ইসলামী ঐতিহ্য পরিবার পরিকল্পনা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের, আই, ই, এম ইউনিট ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর যৌথ প্রকাশনা খৃ. ১৯৯৫ পৃ. ৫০।]