সুনানে ইবনে মাজাহ: হাদিস ১০১
০. ভূমিকা
سنن ابن ماجه
০/১১ পরিচ্ছেদঃ
আবু বাক্র সিদ্দীক (রাঃ)- এর সম্মান
১০১
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، وَالْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، قَالاَ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ قَالَ " عَائِشَةُ " . قِيلَ مِنَ الرِّجَالِ قَالَ " أَبُوهَا " .
আনাস (বিন মালিক) (রাঃ)থেকে বর্ণিতঃ
বলা হলো, হে আল্লাহ্র রসূল! কোন ব্যক্তি আপনার নিকট অধিক প্রিয়? তিনি বলেন, আয়িশাহ। আবার বলা হলো, পুরুষদের মধ্যে? তিনি বলেন, তার পিতা। [৯৯]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৯৯] তিরমিযী ৩৮৯০ তাহক্বীক্ব আলবানী: সহীহ।