hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ১১০০

৫. সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

سنن ابن ماجه

১/৮৪ পরিচ্ছেদঃ

চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করা

১১০০
সুনানে ইবনে মাজাহ
সহিহ হাদিস
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا يَعْلَى بْنُ الْحَارِثِ، قَالَ سَمِعْتُ إِيَاسَ بْنَ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ الْجُمُعَةَ ثُمَّ نَرْجِعُ فَلاَ نَرَى لِلْحِيطَانِ فَيْئًا نَسْتَظِلُّ بِهِ ‏.‏
সালামাহ বিন আমর ইবনুল আকওয়া’ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে জুমুআহ্‌র সালাত পড়ে ফেরার সময় দেয়ালের এতটুকু ছায়াও দেখতাম না যার ছায়া আমরা গ্রহণ করতে পারি। [১১০০]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১১০০] বুখারী ৪১৬৮, মুসলিম ৮৬০/১-২, নাসায়ী ১৩৯১, আবূ দাঊদ ১০৮৫, আহমাদ ১৬০৬১, ১৬১১১; দারিমী ১৫৪৫-৪৬। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৫৯৮, সহীহ আবী দাউদ ৯৯৬।