hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ১১০৭

৫. সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

سنن ابن ماجه

১/৮৫ পরিচ্ছেদঃ

মোজার উপরিভাগ ও নিম্নভাগ মাসহ করা

১১০৭
সুনানে ইবনে মাজাহ
দুর্বল হাদিস
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا خَطَبَ فِي الْحَرْبِ خَطَبَ عَلَى قَوْسٍ وَإِذَا خَطَبَ فِي الْجُمُعَةِ خَطَبَ عَلَى عَصًا ‏.‏
সা‘দ বিন আয়িয (রাঃ)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুদ্ধক্ষেত্রে খুতবাহ দিলে ধনুকে ভর করে খুতবাহ দিতেন এবং জুমুআহ্‌র খুতবাহ দিলে লাঠিতে ভর দিয়ে খুতবাহ দিতেন। [১১০৭]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১১০৭] যঈফ। তাখরীজ আলবানী: জামি সগীর ৪৩৮৪ যঈফ, যঈফাহ ৯৬৮। উক্ত হাদিসের রাবী ১. আব্দুর রহামান বিন সা'দ সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন তাকে দুর্বল বলেছেন। ইমাম বুখারী বলেন, তার ব্যাপারে মন্তব্য রয়েছে। ২. সা'দ বিন আম্মার সম্পর্কে ইবনুল কাত্তান বলেন, তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।