hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ১১২০

৫. সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

سنن ابن ماجه

১/৯০ পরিচ্ছেদঃ

তাইয়াম্মুমের বিবরণ

১১২০
সুনানে ইবনে মাজাহ
সহিহ হাদিস
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ سِنَانٍ، عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، عَنْ أَبِي عِنَبَةَ الْخَوْلاَنِيِّ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقْرَأُ فِي الْجُمُعَةِ بِـ ‏{سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى}‏ وَ ‏{هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ}‏ ‏.‏
আবূ ইনাবাহ (আবদুল্লাহ বিন ইনাবাহ) আল-খাওলানী (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমুআহ্‌র সলাতে “সাব্বিহ ইসমা রব্বিকাল আলা” সূরা এবং ‘হাল আতাকা হাদীসুল গাশিয়াহ’ সূরা পড়তেন। [১১২০]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১১২০] সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ১০২৭, ১০৩০। উক্ত হাদিসের রাবী সাঈদ বিন সিনান সম্পর্কে ইমাম বুখারী, মুসলিম ইবনুল হাজ্জাজ ও আহমাদ বিন সালিহ আল-মিশরী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। ইয়াহইয়া বিন মাঈন বলেন, কোন সমস্যা নেই। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।