সুনানে ইবনে মাজাহ: হাদিস ১১৬৬
৫. সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
سنن ابن ماجه
১/১১২ পরিচ্ছেদঃ
যার স্বপ্নদোষ হয়েছে, কিন্তু সে ভিজা দেখতে পায় না।
১১৬৬
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ وَاقِدٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُؤَمَّلِ بْنِ الصَّبَّاحِ، حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ بَهْدَلَةَ، عَنْ زِرٍّ، وَأَبِي، وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، . أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ بَعْدَ صَلاَةِ الْمَغْرِبِ {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} وَ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ } " .
আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাগরিবের (ফরয) সলাতের পরের দু’ রাকআতে সূরাহ কাফিরূন ও সূরাহ ইখলাস পড়তেন। [১১৬৬]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১১৬৬] তিরমিযী ৪৩১ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: লিগাইরিহি, মিশকাত ৮৫১, সহীহাহ ৩৩২৮। উক্ত হাদিসের রাবী ১. আব্দুর রহমান বিন ওয়াকিদ সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও ইবনু আদী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার ও সিকাহ রাবী থেকে চুরি করে হাদিস বর্ণনা করেছেন। ২. আবদুল মালিক ইবনুল ওয়ালীদ সম্পর্কে ইমাম বুখারী বলেন, তার ব্যাপারে মন্তব্য রয়েছে। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইমাম নাসাঈ বলেন, তিনি সিকাহ নন। ইবনু আদী বলেন, তার হাদিসের ব্যাপারে অনুসরণ করা যাবে না। আল আযদী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।