hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ১১৯

০. ভূমিকা

سنن ابن ماجه

০/১৪ পরিচ্ছেদঃ

আলী বিন আবী তালিব (রাঃ)-এর সম্মান

১১৯
সুনানে ইবনে মাজাহ
হাসান হাদিস
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَإِسْمَاعِيلُ بْنُ مُوسَى، قَالُوا حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حُبْشِيِّ بْنِ جُنَادَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ عَلِيٌّ مِنِّي وَأَنَا مِنْهُ وَلاَ يُؤَدِّي عَنِّي إِلاَّ عَلِيٌّ ‏"‏ ‏.‏
আবূ ইসাহাক (আমর বিন আবদুল্লাহ) হুবশী বিন জুনাদাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি আলী আমার থেকে এবং তার থেকে। আলীই আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করতে পারে। [১১৭]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১১৭] তিরমিযী ৩৭১৯ তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: মিশকাত ৬০৮৩। সহীহাহ ১৭৮০। উক্ত হাদিসের রাবী ইসমাইল বিন মুসা সম্পর্কে আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সত্যবাদী কিন্তু শিয়া মতাবলম্বী। আবু হাতীম ও মুতায়্যান তাকে সত্যবাদী বলেছেন। ইমাম নাসাঈ বলেন কোন সমস্যা নেই। ইবনু হিব্বান বলেন তিনি হাদিস বর্ণনায় ভুল করেন।