সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৩০৮
৫. সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
سنن ابن ماجه
৫/১৬৫ পরিচ্ছেদঃ
দু’ ঈদের সলাতে মহিলাদের অংশগ্রহণ
১৩০৮
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَخْرِجُوا الْعَوَاتِقَ وَذَوَاتِ الْخُدُورِ لِيَشْهَدْنَ الْعِيدَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ . وَلِيَجْتَنِبَنَّ الْحُيَّضُ مُصَلَّى النَّاسِ " .
উম্মু আতিয়্যাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা নাবালেগা ও বালেগা সকল মহিলাকে ঈদের মাঠে নিয়ে আসবে, যাতে তারা ঈদের নামাজে এবং মুসলিমদের দু’আতে শরীক হতে পারে। তবে ঋতুবতী মহিলারা যেন ঈদের মাঠে যাওয়া থেকে বিরত থাকে। [১৩০৮]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৩০৮] বুখারী ৩২৪, ৩৫১, ৯৭১, ৯৭৪, ৯৮০-৮১, ১৬৫২; মুসলিম ৮৯০/১-৩, তিরমিযী ৫৩৯, নাসায়ী ৩৯০, ১৫৫৮-৫৯; আবূ দাঊদ ১১৩৬, ১১৩৯; আহমাদ ২০২৬৫, দারিমী ১৬০৯, ইবনু মাজাহ ১৩০৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ২৪০৭।