hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৩৩০

৫. সালাত আদায় করা ও তার নিয়ম কানুন

سنن ابن ماجه

৫/১৭৪ পরিচ্ছেদঃ

রাতে ইবাদাতে দণ্ডায়মান হওয়া (কিয়ামুল লাইল)

১৩৩০
সুনানে ইবনে মাজাহ
সহিহ হাদিস
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ ذُكِرَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ نَامَ لَيْلَةً حَتَّى أَصْبَحَ قَالَ ‏ "‏ ذَلِكَ الشَّيْطَانُ بَالَ فِي أُذُنَيْهِ ‏"‏ ‏.‏
আবদুল্লাহ (বিন মাসউদ বিন গাফিল বিন হাবীব) (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এক ব্যক্তি সম্পর্কে আলোচনা হল যে, সে এক ঘুমে রাত কাটিয়ে ভোরে উপনীত হয়। তিনি বলেন, এ ব্যক্তির দু’কানে শয়তান পেশাব করে দিয়েছে। [১৩৩০]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৩৩০] বুখারী ১১৪৪, ৩২৭০; মুসলিম ৭৭৪, নাসায়ী ১৬০৮-৯, আহমাদ ৩৫৪৭, ৪০৪৯। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ তারগীব ৬৪০।