সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৪০৫
৫. সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
سنن ابن ماجه
৫/১৯৫ পরিচ্ছেদঃ
মাসজিদুল হারাম আর মাসজিদে নাববীতে সালাত পড়ার ফাযীলাত।
১৪০৫
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ " .
ইবনু উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, অন্যান্য মাসজিদে পড়া সালাত অপেক্ষা আমার এ মাসজিদে পড়া সালাত হাজার গুন উত্তম (ফাযীলাতপূর্ণ) মাসজিদুল হারাম ব্যতীত। [১৪০৫]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৪০৫] মুসলিম ১৩৯৫, নাসায়ী ২৮৯৭, আহমাদ ৪৬৩২, ৪৮২৩, ৫১৩১, ৫৩৩৫, ৬৪০০; দারিমী ১৪১৯। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ১৪৪।