hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৪৫৪

৬. জানাযাহ

سنن ابن ماجه

০/৬ পরিচ্ছেদঃ

হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ি রাশিদ্বীনের সুন্নাতের অনুসরণ

১৪৫৪
সুনানে ইবনে মাজাহ
সহিহ হাদিস
حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ أَسَدٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْفَزَارِيُّ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ دَخَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عَلَى أَبِي سَلَمَةَ وَقَدْ شَقَّ بَصَرُهُ فَأَغْمَضَهُ ثُمَّ قَالَ إِنَّ الرُّوحَ إِذَا قُبِضَ تَبِعَهُ الْبَصَرُ
উম্মু সালামাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন আবূ সালামাহ (রাঃ)–এর নিকট উপস্থিত হন, তখন তার চোখ খোল ছিল। তিনি তার চোখ বন্ধ করে দেন, অতঃপর বলেন, যখন রূহ কবয করা হয়, তখন চোখ তার অনুসরণ করে। [১৪৫৪]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৪৫৪] মুসলিম ৯২০, আবূ দাউদ ৩১১৮, আহমাদ ২৬০০৩, তাহকীক আলবানীঃ সহীহ।